জঙ্গি অভিযান নিয়ে কিছু নেতার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ বিরোধী অভিযান নিয়ে কিছু রাজনৈতিক নেতার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন।
আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব’বলে সোমবার যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটি জানিয়েছে, আইজিপি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি।
‘ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করছেন আইজিপি’: হাসনাত আবদুল্লাহ
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ারও করব’—এমন বক্তব্যের সমালোচনা করে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে পুলিশকে আবারও ঠেলে দিয়ে পুরো বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা চলছে।
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
‘সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো’—পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সম্ভাবনাকে সরকারি অনুমোদনের সঙ্গে যুক্ত করা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।
বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল : আইজিপি
বিগত সরকার পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ীদের দিয়ে মাদকের আখড়া গড়ে তুলেছিল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
















