ঝিনাইদহের কালীগঞ্জের দেবরাজপুর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভরসা গ্রুপের নকল আজিজ বিড়ি তৈরির কারখানা থেকে ১ কোটি টাকার সমমুল্যের নকল রাজস্ব ব্যান্ড রোল, ৫ লক্ষ টাকা মুল্যে ৩ বস্তা নকল বিড়ি ও ২০ কোটি বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
এ সময় অব্দুর মজিদ (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ভোরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভরসা গ্রুপের লিগ্যাল কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে আব্দুল মজিদ নকল আজিজ বিড়ি তৈরি করে বাজার জাত করছে।
এরপর মঙ্গলবার ভোরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে আব্দুল মজিদকে আটক করে। এ সময় ১ কোটি টাকার সমমুল্যের নকল রাজস্ব ব্যান্ড রোল, ৫ লাখ টাকা মুল্যে ৩ বস্তা নকল বিড়ি ও ২০ কোটি বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমান করে।
এ সময় উপস্থিত ছিলেন ভরসা গ্রুপের আরএসএম মাসুদ রানা, টিএম জামিল মিয়া। পরে জব্দ করা নকল বিড়ি তৈরির সরঞ্জাম কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ফেলা হয়।
ওএফ





