জয়পুরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই জন গুলিবিদ্ধসহ পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহতদেরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলকাবাসির সুত্রে জানাযায়, শুক্রবার ভারত সীমান্ত ঘেঁষা একটি নদী আকৃতির খালে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের লোকজন মাছ ধরতে যায়। এ সময় বিএসএফের তাড়া খেয়ে গ্রামে ফিরে আসেন গ্রামবাসী।
হঠাৎ বেলা ১২টার দিকে বিএসএফের ২৫/৩০ জন জওয়ান বাংলাদেশের চারশ গজ ভেতরে ঢুকে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়িভাবে গুলি ছোড়ে। এতে রামকৃষ্ণপুর গ্রামের সায়েম আলী, ফারুখ হোসেন গুলিবিদ্ধ হয়। সে সময় আরো তিনজন আহত হন।
এ ঘটনায় জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া ভুটিয়াপাড়া বিওপি ক্যাম্পে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
এআই





