বগুড়ায় ট্রাকের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

আজ (বুধবার) সকালে শাজাহানপুর উপজেলার বীরগ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়া হলে আরও ২ জনের মৃত্যু হয়। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

এমবি