রাজশাহী নগরীর হরিয়ানের হাজরাপুর থেকে আলামিন (দোকানদার) নামের এক জামায়াত কর্মীকে দুপুর ২টার দিকে নিজ এলাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এদিকে আটকের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার ও পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, আলামিন নামের কাউকে আটক করা হয়নি।

পরিবারের সদস্যরা জানায়, আলামিন সকালে নাস্তা সেরে বাড়ি থেকে দোকানে কাজের জন্য বের হয়। দুপুরে খাবার খেতে বাড়ি আসেনি। আসতে দেরি হলে সেখানকার লোকজন থেকে জানতে পারি ডিবি পুলিশ পরিচয়ে আলামিনকে মোটর সাইকেলে নিয়ে যায়। তারপর থেকে আলামিনের কোন খোঁজ-খবর নেই।

আটকের বিষয়টি মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, আমি থানার বাইরে আছি। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

কেএইচ