'স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন' এ স্লোগানকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর মৎস্য ভবন থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
র্যালিটি শিশু একাডেমি, দোয়েল চত্বর ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে গিয়ে শেষ হয়। র্যালি শেষে স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের ভূমিকা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





