ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মোছাম্মৎ আলেকাচাঁন (৩৫) বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ও মুকুন্দপুর এলাকার মাঝামাঝি স্থান থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত আলেকাচাঁন বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নাদির হোসেনের মেয়ে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ