সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের পরাজয় সহ্য করতে না পেরে নোয়াখালীর সেনবাগে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বুধবার ভোরে মোনাব্বর হোসেন স্বপন (৬০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি কাস্টমস কর্মকর্তা ছিলেন।

স্বপন নোয়াখালীর সেনবাগ পৌর শহরের বিন্নাগুনি গ্রামের প্রয়াত বদিউল আলমের ছেলে ও সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরের ভাই।

মনির জানান, তার ভাই স্বপন ব্রাজিল ফুলবল দলের কট্টর সমর্থক। রাতে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হারার পর হৃদরোগে আক্রান্ত হন স্বপন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ