কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। আদর্শ পৌর বাজার থেকে মঙ্গলবার দুপুরে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরবাজার মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুর রহমান মুমিন, রিপন আহমেদ, জামিল আজাদ, রাজু আহমেদ ও আল আমিন সরকার লিঙ্কন প্রমুখ।
বক্তারা বলেন, কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক ছাত্রলীগের কোনো পরীক্ষিত নেতা নয়। এমনকি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব ছাত্রদলের একজন সক্রিয়কর্মী ছিলেন।
অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান তারা।
নতুন কমিটি বাতিলের দাবিতে ৫ দিনের কর্মসূচি অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
জেআই





