হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের আট কর্মীসহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

এআর