চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব সৈয়দাবাদের পাহাড়ি এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে নুরুল কবির (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কবির বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকার নজির আহমদ বাড়ি মৃত মনজুর আলমের পুত্র।
চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভুইয়া বলেন,নুরুল কবির একজন দুর্ধর্ষ ডাকাত। তার ব্যাপারে বাঁশখালী ও চন্দনাইশ থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার তালিকা সংগ্রহ করা হচ্ছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন জানান,নুরুল কবির ও তার কয়েকজন সহযোগী সৈয়দাবাদের তিন নম্বর ব্রিজ এলাকায় জড়ো হয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে,এসময় তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।
এআর





