মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ। এছাড়া মহাসচিব নির্বাচিত হওয়ার পর তাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. আলীনূর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আক্রাম হোছাইন মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনের অগ্রনায়ক। দেশ ও গণতন্ত্রের স্বার্থে জুলুম নির্যাতন সহ্য করে আদর্শের উপর অটল রয়েছেন তিনি। এমন একজন ত্যাগী ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব নির্বাচন করায় তাকে অভিননন্দন জানাচ্ছি।
এছাড়া মহাসচিব হওয়ার পর মির্জা ফখরুল ইসলামকে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জিয়া পরিষদ।
এম আর





