আগামী ৫ জুনের মধ্যে ভিসা ইস্যু না হলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়ে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভিসা বঞ্চিতরা।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার ভিসাবঞ্চিত শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ এ আন্দোলনকারীদের সংখ্যা ১৬৬১। ধারাবাহিকভাবে কর্মীদের ভিসা দেয়ার দাবিতে দীর্ঘ দিন তারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন মো. তোফাজ্জল হোসেন। তিনি বলেন, “২০১২ সালে কোরিয়া যাওয়ার জন্য ৩৬৬২জন রোষ্টারভুক্ত হলেও এখন পর্যন্ত ১৬৬১জন কোরিয়া যেতে পারেনি। অথচ নিয়ম বহির্ভুতভাবে ২০১৩ সালে রোষ্টারভুক্তরা দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পেয়েছে।” তিনি রোস্টারভুক্ত কোরিয়া গমনেচ্ছু ভিসা বঞ্চিতদের দ্রুত কোরিয়া পাঠানোর জন্য সরকারের প্রতি দাবি জানান।
তোফাজ্জল হোসেন বলেন, “নিয়মতান্ত্রিক সব আন্দোলনের পরও সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আগামী ৫ জুনের মধ্যে আমাদের ভিসা ইস্যু না হলে বোয়েসেল কারযালয় ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে প্রয়োজনে আমরা আত্মাহুতি দেব।”
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আত্মাহুতির হুমকি দক্ষিণ কোরিয়ার ভিসা বঞ্চিতদের
আগামী ৫ জুনের মধ্যে ভিসা ইস্যু না হলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়ে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভিসা বঞ্চিতরা। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে
যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা হারানোর বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, গ্রেফতার হওয়ার মতো ঘটনায় কারো যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং পরবর্তীতে ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে চিরতরে অযোগ্য ঘোষণা করার পথও তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ভিসা সহজীকরণ, বাণিজ্য বৃদ্ধিসহ বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। শ্রমিক সংকটের আশঙ্কায় থাকা দেশটির কৃষক ও খামার মালিকদের জন্য এ উদ্যোগ স্বস্তি তৈরি করেছে।
















