দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাংলাহিলি রেলওয়ে স্টেশনের পিছন দিক থেকে ভারতে যাওয়ার পথে বিজিবি হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন-বগুড়া জেলার আদমদিঘি উপজেলার গাড়হানি গ্রামের মৃত গোপাল চন্দ্রের ছেলে শ্রী গোপেন চন্দ্র (৬৩),তার স্ত্রী শ্রীমতি দিপালি রানী (৫২), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া গ্রামের শ্রী যদুনাথ অধিকারীর ছেলে শ্রী নরেন্দ্রনাথ অধিকারী (৬০), কুষ্টিয়া জেলার ভেড়ামাড় উপজেলা সদরের দিলিপ কুমারের স্ত্রী শ্রীমতি শিপরা রানী কুণ্ডু (৩০),তার ছেলে শ্রী দিপংকর কুণ্ডু (১২),তার মেয়ে শ্রীমতি রিয়া কুণ্ডু (১০) এবং রাজশাহী জেলার বাঘা উপজেলা সদরের মৃত সুনিল রায়ের স্ত্রী শ্রীমতি বাসন্তি রানী (৫৫)।

বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জজ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় হিলি রেলস্টেশনের পাশ থেকে ক্যাম্পের নায়েক ইব্রাহীম তাদের আটক করেন।

 

পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে তিনি জানিয়েছেন।

ঢাকা,২ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ