মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদায় রবিবার বিকালে ট্রাকের ধাক্কায় চুন্নু খাঁ (৩৫) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন।

নিহত চুন্নু মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া গ্রামের মোহন খাঁর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পৌন ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদায় একটি ট্রাক রাস্তার পাশে থাকা নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনচালক রাস্তার পাশে খাদে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ