করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার বয়স সীমা এখন ৪০ বছরই থাকছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকেদের তিনি এই কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “কিছু টিকাকেন্দ্রে ভীষণ ভিড় থাকায় যারা টিকা নিতে নিবন্ধন করেছেন তারা এখনো এসএমএস পাননি। কিন্তু, সবাই তা পর্যায়ক্রমে পাবেন।”
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ২০ লাখ থেকে ২৫ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আগামী ২২ ফেব্রুয়ারি দেশে এসে পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি।
এমবি





