গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন রিকশার তিন যাত্রী।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজল মিয়া (৩৫) কুড়িগ্রাম জেলার রাজিবপুরের খাজাইপাড়া গ্রামের কাজিমউদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, সকালে স্কুলছাত্র সোনাই মিয়াকে নিয়ে দুলারী বেগম ও স্বরস্মতি রানী রিকশায় করে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় কালিয়াকৈর পরিবহনের একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক মারা যান। এ ছাড়া রিকশার তিন যাত্রী আহত হন।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মনজিয়া আক্তার দুর্ঘনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ