আইসিসি ওয়ার্ল্ড কাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের অভূতপূর্ব জয়ে টঙ্গীতে বিজয় মিছিল করেছে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের বিজয়ের পরপরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিজয় মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ।

তারা স্লোগান দেয়, এটাই শেষ জয় নয়, সামনে আরো হবে।

সবশেষে শিক্ষার্থীরা বাংলাদেশ ক্রিকেট দলের সুস্থতা ও মানসিক দৃঢ়তা কামনা করে মহান আল্লার নিকট দোয়া করেন।

ইআর