ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন এলাকার পুনিয়াউটে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

এঘটনায় অন্তত ৫ যাত্রী আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জিআরপির ফাড়ি ইনচার্জ এস আই জাকারিয়া শেখ জানান, ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশন থেকে ট্রেনটি লাইনের পয়েন্টের দুর্বলতার কারনে ট্রেনের ইঞ্জিন সহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৫ জন আহত হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এখানে দুই লাইন থাকার কারনে এক লাইনে ট্রেন চলাচল করলেও রেল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মহসিন মিয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে।

জেএ