ঝিনাইদহে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ।

বৃহস্পতিবার সকালে আইএইচটি থেকে শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করে শহরের পায়রা চত্তরে এসে মানববন্ধন কর্মসুচি পালন করে। এ সময় তারা সড়কে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে। আধা-ঘন্টব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী নুরুল আক্তার সবুজ, সুষমা বিশ্বাস, মুজাহিদুল ইসলাম রাজুসহ অন্যান্যরা।

বক্তারা তাদের দাবি  অবিলম্বে মেনে নেওয়ার আহবান জানান।

জেআই