জাপান আন্তর্জাতিক সহযোগি সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা আগামী শনিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন।
জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ সফরে আসছেন সংস্থার কোনো প্রেসিডেন্ট। সর্বশেষ ২০০৩ সালে তত্কালীন জাইকা প্রেসিডেন্ট ঢাকা সফর করেন।
বাংলাদেশে সফরকালে আকিহিকো তানাকা জাইকার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাৎ করবেন।
এ সময় জাইকা প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতা দেবেন। ১৬ জুন তিনি বাংলাদেশের সঙ্গে জাইকার ৩৫তম ওডিএ ঋণ চুক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





