টেকনাফে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের নাম মুহিবুল আলম (২৬)। তিনি কুলাল পাড়ার মীর কাশেমের পুত্র।
জানা যায়, টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৯) জাদিমোরা ওমর খালের উপরের ব্রীজ অতিক্রমের সময় টেকনাফগামী একটি মোটরসাইকেলের সঙ্গে (কক্সবাজার-হ-১১-৪৩৭৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহিবুল আলম (২৬) মারাত্মক আহত হন। এ সময় পার্শ্ববর্তী লোকজন ও বাসের যাত্রীরা নেমে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেড





