ভোলার তেঁতুলিয়া নদীর হাজিরহাট নামক এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২৬অক্টোবর) ভোর রাতে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও মৎস্য বিভাগের লোকজন নিষিদ্ধ জোনে এলাকায় জেলেরা মাছ ধরতে না পাওে এজন্য টহল দিচ্ছিলেন।
এমন সময় ভোলার ভেদুরিয়া তেতুলিয়া নদীর হাজিরহাট এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তর জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। তবে নিহতর কোন পরিচয় পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: ছগির মিয়া জানান, মা ইলিশ রক্ষার অভিযানে বের হলে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পাই।
লাশ উদ্ধার ভোলা সদর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতর শরীর টি-শার্ট আর প্যান্ট পরা ছিলো। অর্ধগলিত অবস্থায় ছিলো লাশটি
শাহীন/এমআর





