কুমিল্লা-লাকসাম রোডে মোটরসাইকেলে করে ছিনতাইয়ের সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড কার্তুজসহ ৩ যুবককে আটক করেছে।

সোমবার বিকাল ৫টায় সড়কের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাটপাড়া মধ্য পাড়ার মৃত মোসলেহ উদ্দিনের ছেলে বশির মিয়া (৩২), কালিয়াজুরী পূর্বপাড়ার বগি মিয়ার ছেলে সাধু হান্নান (২২) এবং চানপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রফিক ওরফে মুন্না (২২)।

ডিবির অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম জানান, আটক ৩ ছিনতাইকারী এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ