হবিগঞ্জের মাধবপুর উপজেলার খাস্টি নদীতে নৌকায় বিদ্যুতায়িত হয়ে দু’জন নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- উপজেলার আদাঐর গ্রামের বজলু মিয়ার ছেলে সেলিম মিয়া (২৮) ও একই গ্রামের তাহের মিয়ার ছেলে টিটু মিয়া (২৬)।

মাধবপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আক্তারুল ইসলাম জানান, ৩৩০০ কেভি বিদ্যুতের তারের নিচ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয় নৌকার যাত্রীরা। এ সময় সেলিম ও টিটু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

নৌকায় থাকা স্বপন ঘোষ জানান, বিদ্যুতায়িত হয়ে নৌকা উল্টে গেলে মুহূর্তের মধ্যেই সেলিম ও টিটু নদীতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের সন্ধান চালায়।

এআই