গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৫ জন পূণ্যার্থী আহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে।
পুলিশ জানায়, জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িতে পূণ্যস্নান শেষে পূণ্যার্থীরা বাসে করে বাড়িতে ফিরছিলেন।
পথে বেদগ্রাম এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে অন্তত ৩৫ যাত্রী আহত হন।
ওএফ





