চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নবিননগর নামক স্থানে শনিবার সকালে একটি ভটভটি উল্টে ইজাল উদ্দীন সর্দার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই ও ভাবীও গুরুতর আহত হয়েছেন।

তারা হলেন, আলার উদ্দীন ও তার স্ত্রী আসমা খাতুন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত ইজাল উদ্দীন সর্দার আলমডাঙ্গা উপজেলার নওদা পাটুলিয়া গ্রামের মৃত মানিক উদ্দীন সর্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে ইজাল উদ্দীন সর্দার, তার ভাই আলার উদ্দীনসহ ৫-৬ জন ‘আলমসাধু’ নামক ভটভটি যোগে আত্মীয়র বাড়ি মর্তুজাপুর যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়।

নবিননগর নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজাল উদ্দীন নিহত হন এবং আলার উদ্দীন ও তার স্ত্রী আসমা খাতুন গুরুতর আহত হন।

কেএইচ