নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দীর্ঘদিন পর দেশের কোথাও এমন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলো।
দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এখন চলছে ভোট গণনা।
এমবি





