কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলের অদূরে সমুদ্রগামী জাহাজের ধাক্কায় 'এফবি বন্ধন' নামের একটি মাছধরার ট্রলার ডুবিতে এখনো অন্তত ২৬ জেলে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় একজনের লাশ ও দুই জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। নিখোঁজ রয়েছে আরো ২৬ জন জেলে।
ডুবে যাওয়া ট্রলারটিচট্টগ্রামের বেঙ্গল ফিশারিজ লিমিটেডের মালিকানাধীন ট্রলার। সিঙ্গাপুরগামী একটি মার্চেন্ট ভেসেলের ধাক্কায় এটি ডুবে যায় বলে দাবি করেছে বেঙ্গল ফিশারিজ কর্তৃপক্ষ।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফজলুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমের ১১ নম্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশিকুর রহমান জানান, গভীর সাগরে ট্রলারডুবির খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ বিএনএস সমুদ্রজয় সকালে উদ্ধার কাজ শুরু কর। পরে নৌবাহিনীর জাহাজ অতন্দ্র ও সাগর এবং কোস্টগার্ডের জাহাজ তানভীরও উদ্ধার অভিযানে যোগ দেয়।
দুর্ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনা তদন্তে নৌবাণিজ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
ইআর





