রাজশাহী বিমানবন্দরের সামনে সবজিবাহী পিকআপে (মিনি ট্রাক) আগুন দিয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। আগুনে পিকআপের সামনের অংশ পুড়ে গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

শাহমখদুম থানার এসআই শাজাহান বলেন, জেলার মোহনপুর উপজেলা থেকে পিকআপে করে আলু, কপি ও টমেটো বিক্রি করার জন্য রাজশাহী শহরে নিয়ে যাচ্ছিল। এ সময় পবা উপজেলার নওহাটা বিমানবন্দরের সামনে জামায়াত-শিবির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে গাড়ির গতিরোধ করে।

এরপর পেট্রল ঢেলে পিকআপের সামনের অংশ আগুন দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পিকআপের সামনের অংশ পুড়ে কিছু সবজি নষ্ট হয়েছে বলে জানান এসআই শাজাহান।

কেএইচ