২০ দলীয় জোটের টানা অবরোধের ১৫ তম দিনে গাজীপুর মহানগর শিবিরের সেক্রেটারি আহমেদ ইমতিয়াজ এর নেতৃত্বে মঙ্গলবার ১২ টার দিকে ভাওয়াল কলেজের সামনে সড়ক অবরোধ করে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

মিছিল থেকে আওয়ামী স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন কঠিন থেকে আরো কঠিনে রুপান্তর করা এবং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে জান বাজি রেখে শিবিরের সকল নেতাকর্মীদের ঝাঁপিয়ে পরার আহবান জানানো হয় ।

মিছিলে আরো উপস্তিত ছিলেন মহানগর শিবিরের প্রচার সম্পাদক হাসান মেহরাব, ভাওয়াল কলেজ সভাপতি আশরাফুল ইসলাম ও শিবির নেতা মুনাব্বির আহমেদ, মু. ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেআই