ট্রেনে কাটা পড়ে আব্দুল মান্নান খান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দের চালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মান্নান খান মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে ঈশ্বরদীগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত মান্নান খান কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চালা শাহবাজপুর এলাকার বাসিন্দা।

জেএ