নাটোরের তেবাড়িয়া লেভেল ক্রসিংয়ে মালবাহী একটি ট্রাক ট্রেনের ধাক্কা খেলে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে । এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার দিবাগত রাত একটার পর এদুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের লাইনম্যান মবিদুল ইসলাম বলেন, রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন তেবাড়িয়া লেভেল ক্রসিংয়ে মালবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়।। এতে রংপুর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। অন্যদিকে ট্রাকটির দুই আরোহী আহত হন। তাঁদের পরিচয় জানা যায়নি। দুজনকেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক কুমারের জানান, ওই দুর্ঘটনায় এ রুটে চলাচলকারী আটটি ট্রেন আটকা পড়েছে। এগুলো আবদুলপুর, মাধবনগর, নলডাঙা রেলস্টেশন ও ঈশ্বরদী জংশনে আটকে আছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। সকাল ৯টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেনটি দুর্ঘটনাস্থলে পৌঁছায়নি। ইঞ্জিন উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এআই





