রংপুর জেলার আট উপজেলায় বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মামলার চার্জশিটভুক্ত তিন শিবিরকর্মীসহ ৩৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৩ শিবিরকর্মী হলেন- মিঠাপুকুর উপজেলার জয়রামপুর গ্রামের ওয়াজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২), উপজেলার চিতলী দক্ষিণপাড়া গ্রামের একরামুল হকের ছেলে আবু তাহের (৩৮) ও উপজেলার জয়ন্তিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আশিকুর রহমান (২৬)।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, নাশকতা ও পেট্রোল বোমা হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। বাকিদের বিরুদ্ধে নাশকতার ও চুরি-ডাকাতি আইনে মামলা রয়েছে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, সোমবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

এমই