সাভারের ফুলবাড়িয়ায় তিতাস পরিবহনের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো ব ১১৩৭৬২) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ফুলবাড়িয়া লালন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাভারের ট্রাফিক পুলিশ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বাসের এক যাত্রী বলেন, বাসটি ইপিজেড থেকে মিরপুরে যাচ্ছিল। এর বেশির ভাগ যাত্রীই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে রওনা দেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবক। অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি আইল্যান্ডের ওপরে উঠে যায় ও এর পেছনে থাকা গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

কেএইচ