নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন। রোববার রাতে আলোকবালী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলার জুয়েল, নাইম, বেদন, সুমন, জলিল মিয়া, হানিফা, তপু মিয়া ও কাউছার মিয়া। এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে সাহেব মেম্বার ও রুবেল মিয়ার বাহিনীর মধ্যে বিরোধ চলছিলো।
প্রতিপক্ষকে ঘায়েল করতে সাহেব মেম্বারের দল দেশীয় অস্ত্র সংগ্রহের পাশাপাশি বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা তৈরি করছিলো। এসময় বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর এলাকাবাসী ও পরিবারে সদস্যরা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। সদর মডেল থানার ওসি গোলাম মেস্তাফা ঘটনার সত্যতা স্বীকার করলেও এ ব্যপারে বিস্তারিত কিছু জানাতে পারেন নি।
জেড





