আশুলিয়ার মরাগাং এলাকায় প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহতের ঘটনা ঘটেছে।আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১ টায় আশুলিয়ার মরাগাং এলাকায় এই ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপপরিদর্শক মো: মনির জানান, রাতে বাইপাইল হতে একটি কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাস রাজধানীর দিকে যাওয়ার পথে আশুলিয়ার মরাগাং এলাকায় বাসটি কাভার্ড ভ্যানকে ওভারটেকিংয়ে চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুত গতির প্রাইভেট কারের সাথে বাস ও কাভার্ড ভ্যানটি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, কাভাড ভ্যান ও প্রাইভেটকারটিসহ তিনটি যানই পাশ্ববর্তী প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়।
এসময় আশুলিয়া থানা পুলিশের টহল টীম ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের সবাই আশংকামুক্ত।
এখন পর্যন্ত দুর্ঘটনাকবলিত যান তিনটির চালকদের মধ্যে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এমই





