৩১ জেলার নাগরিক স্মার্টকার্ড পাবেন ১ ডিসেম্বর থেকে
সিটি করপোরেশন এলাকার পর এবার জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ডিসেম্বর দেশের ৩১ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হচ্ছে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গেজেট প্রকাশ
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা বা ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে নিবন্ধন ও নবায়ন ফি, গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা, চলাচলের রুট, পার্কিং এবং ব্যাটারি চার্জিংয়ের বিষয়ে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অতিরিক্ত যাত্রী বহন এবং নিষিদ্ধ সড়কে চলাচলসহ বিভিন্ন কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ
রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা ও মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, অনুরোধের সময় শেষ। এখন থেকে অবৈধভাবে দোকান বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে। আর এ বছর এ রোগে প্রাণ হারিয়েছেন ৩৭১ জন।
















