শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে আদালত। একইসাথে তার সংসদের কাজে যোগদিতেও কোন বাঁধা নেই বলেও জানানো হয়েছে।

জেলা আমলী আদালতে (সুন্দরগঞ্জ) বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি এ রায় দেওয়া হয়।

এর আগে একই আদালতে বৃহস্পতিবার জামিনের আবেদন করা হলে আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ রবিবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।

প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের হাফিজার রহমান।

১৫ অক্টোবর থেকে এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন। তিনি ডিভিশন অনুযায়ী জেলা কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদায় রয়েছেন।

এআই