খুলনার কয়রা উপজেলায় লিটু (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার উত্তরবেদকাশী গ্রামের চিংড়ি ঘেরের পাশে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
কয়রা থানার অফিসার ইন চার্জ (ওসি) সুবির দত্ত জানান, পুলিশ খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি ওসি।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





