রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহাখালীর আমতলী সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি জানান।

তিনি বলেন, ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সেইসঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

ওএফ