চট্টগ্রামে আকস্মিক পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত এটি স্থগিত করা হয়েছে। বিকেল ৪টায় পরিবহন মালিক-শ্রমিকদের সমাবেশ হবে।
পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রাতে বৈঠক হয়েছে এবং নিখোঁজ পরিবহন শ্রমিককে রাতের মধ্যে উদ্ধারের আশ্বাস দেওয়া হয়েছে এমন সিদ্ধান্তে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
যদি না হয় তবে বিকেলের সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘নুরুল ইসলামকে খুঁজে না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।’
আকস্মিক ধর্মঘটের ডাক দিলেন কেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা একটি দিন অপেক্ষা করেছি। আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা গ্রহণ করতে না পারায় আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। সাধারণ জনগণের কিছুটা সমস্যা হবে এটি স্বাভাবিক। ’
এআই





