চট্টগ্রাম নগরীর কদমতলী রেলগেট এলাকায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘কদমতলী রেলগেট এলাকায় রেল লাইনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে সে মারা গেছে তা জানা যায়নি। অজ্ঞাত ওই যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।’

এআই/