ফরিদপুরের কানাইপুরে দাঁড়িয়ে থাকা বিকল কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রিমন মণ্ডল (১৮) ও রাসেল তালুকদার (২১)।

এ ঘটনায় আহত হয়েছেন রাব্বি সরদার (২২) নামের অপর একজন। আহত রাব্বিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মো. সাইফুজ্জামান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার সংলগ্ন করিমপুর নামক স্থানে বিকল হয়ে রাস্তার পাশে একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় ফরিদপুর থেকে বাড়ি যাবার পথে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায় ও একজন আহত হয়।

নিহত রিমন কানাইপুরের মল্লিকপুর গ্রামের মহিউদ্দিন মণ্ডলের ও রাসেল একই গ্রামের ইউনুস তালুকদারের ছেলে।

জেড