ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং পরমাণুবিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের স্মৃতির উদ্দেশ্যে প্রবর্তিত ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন, জনগণের কল্যাণ ও নারী-শিশুদের প্রাধান্য দেয়ায় এই পুরস্কারে ভূষিত হয়েছেন শেখ হাসিনা।
পুরস্কার প্রবর্তনের পর ২০১৬ সালে প্রথম এই অ্যাওয়ার্ড দেয়া হয় মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে। পরের দু’বছর এ অ্যাওয়ার্ড যায় ঘানা ও মরিশাসের প্রেসিডেন্টের হাতে।
এদিকে, নেদারল্যান্ডসের ডিপ্লোম্যাট ম্যাগাজিনে, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদার অব হিউম্যানিটি ' বিষয়ে প্রচ্ছদ করা হয়েছে। দ্য হেগের একটি হোটেলে এর মোড়ক উন্মোচন করেন, ম্যাগাজিনটির প্রকাশক মেইলিন ডি লারা ও নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।
এএস





