গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষুখামার সংলগ্ন সাঁওতালপল্লী পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রাম পরিদর্শন করেন। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারসহ হাইকমিশনারের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

অভিজিৎ ক্ষতিগ্রস্থ সাঁওতাল নারী-পুরুষদরে সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।

রুবলে/নাজিব