সম্মিলিত ওলামা মাশায়েখ সংগ্রাম পরিষদ চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা হোসাইন শরীফ বলেন, ইসরাইলী হায়েনারা বিশ্ববাসীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অত্যাধুনিক অস্ত্রের সমন্বয়ে ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ শিশুদের উপর হত্যা যজ্ঞ চালাচ্ছে।
ইহুদিরা ফিলিস্তিনের অসংখ্য বাড়ী-ঘর গুড়িয়ে দিয়েছে। এ সকল ভাঙ্চুর হতাহতেও তারা ক্ষান্ত হয়নি। মিশরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ রাফাহ সীমান্তে রকেট হামলা চালিয়ে তা বন্ধ এবং পানি সরবরাহের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে।
অবরুদ্ধ গাজাবাসী খাদ্যাভাবে অসহায় দিন কাটাচ্ছে। বিশ্বের অন্য দেশ সমূহ ফিলিস্তিনের জন্য ত্রান সামগ্রী প্রেরণ করলেও তা ইসরাইলি বাহিনী গাজায় পৌছাঁতে দিচ্ছে না। উদ্ভুত পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে সোচ্চার হবার আহবান জানিয়ে অবিলম্বে গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধের দাবী জানান তিনি।
সম্মিলিত ওলামা মাশায়েখ সংগ্রাম পরিষদ ঘোষিত গাজায় ইসরাইলী হামলা বন্ধের দাবীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবু সাঈদ ফোরকানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রায়হান, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ইলিয়াছ, মাওলানা ফারুকে আজম, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা সাঈদ প্রমুখ।
সমাবেশে বক্তারা আধিপত্যবাদী ইহুদিদের সবধরনের পণ্য বর্জন করে জাতি-ধম-বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে দাঁড়ানোর আহবান জানান। একই সাথে মুসলিম বিশ্ব, আরব লীগ ও ওআইসির যৌথ উদ্যোগে ফিলিস্থিনি জনগণের জন্য কার্যকর পদেক্ষেপ গ্রহণে এগিয়ে আসতে বলেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে জামালখান প্রেস ক্লাবে এসে শেষ হয়।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





