'টেকসই উন্নয়নের মূল কথা, স্বাক্ষরতা আর দক্ষতা” এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক নাজমুল আহসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়। এর পর বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
অতিরিক্তি জেলা প্রশাসক মুহসিন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজমুল আহসান , সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু , সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আতিয়ার রহমান প্রমূখ। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এনজিও কর্মীরা অংশ গ্রহন করেন।
ঢাকা,৮সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





