ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া নতুন মসজিদের কাছে, মাহেন্দ্র ও বিদুৎ অফিসের গাড়ি মুখোমুখি সংর্ঘষ ৭ জন আহত হয়েছেন।

শনিবার বিকাল ৩.৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানিয়রা জানান, গাড়াগঞ্জ থেকে শৈলকুপার দিকে মাহেন্দ্র যাবার সময় অপর দিক থেকে আসা পল্লী বিদুৎ অফিসের গাড়ি, ভ্যান কে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয় ।

এদের মধ্যে হাবিবপুরের তৌহিদ জোয়ার্দ্দারের ছেলে আঃ সালাম (৩৫) কে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া ধাওড়ার মঈনউদ্দিনের ছেলে রাজু(৫০) লক্ষুনদিয়ার ইসরাইলের ছেলে নজরুল(৫০) ঝিনাইদহ সদরের চরমুরারিদহ গ্রামের তোফাজ্জেরের ছেলে সোলাইমান (২৮) ধোপা বিলার এজের আলীর ছেলে আসাদউদ্দিন(২৭) ধোপাবিলার মৃত নেয়ামত আলীর ছেলে ফজলুর রহমান (৪৫) ও মাগুরার মহসিনের স্ত্রী জান্নাতুল শৈলকুপা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, মাহেন্দ্র বিদুৎ এর গাড়িতে মেরে দিলে ৭ জন আহত হয়েছে , মাহেন্দ্র আটক করা হয়েছে ।

এমএম