রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, রোববার রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী। তার ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শাহদাব আকবর চৌধুরী লাবু জানান, এখনো জানাজা এবং দাফনের সময় চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সময় নির্ধারণ করা হবে। রাতে মরদেহ সিএমএইচে থাকবে। কাল (সোমবার) সংসদ প্লাজায় জানাজা শেষে নিজ বাড়ি ফরিদপুরের নগরকান্দা নেওয়া হবে। সেখানে জানাজা শেষে ফের ঢাকায় এনে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এমআই





